ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপসহ প্রতিনিধিদলটি আজ সোমবার বেলা তিনটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। বিকেল পাঁচটার দিকে তারা এখান থেকে রওনা দেন। বাংলাদেশ সফররত এই দলের সদস্যদের মধ্যে ছিলেন বিএনপির সংসদ সদস্য মানসুরা আক্তার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাত দিনের এই সফরের প্রথম দিনে আজ সকালে আইপিইউ মহাসচিব জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বেলা তিনটায় তারা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ঘিরে নির্মিত জাদুঘরটি দেখতে যান। প্রতিনিধিদলটি আজ সকালে ঢাকায় পৌঁছায়।