সোমবারের মন্ত্রিসভা বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। সচিবালয়ের একজন সচিব এই তথ্য মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টির বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে।

অনুমোদিত নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। বিশেষ করে ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত স্তরের জন্য বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।