সাহিত্যচর্চার ক্ষেত্রে আরেকটি নতুন যোগ। ঋষিণ দস্তিদারের রচিত ‘কুকুর’ শিরোনামের কবিতাটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। কবিতাটিতে শহর ও প্রকৃতির মধ্যকার সংঘাত, জীবনযাত্রার টানা দৌড় এবং একাকীত্বের বিষণ্ণ ছবি ফুটে উঠেছে। নিচে কবিতাটির পূর্ণাঙ্গ পাঠ দেওয়া হলো:

চাঁদ উসকে দিল ছুটিছুটি ডেকেছে ইশারায়
উপত্যকা সমুদ্রে বনেদলবেঁধে দারুণ হইচই
সুযোগ যা এল কড় গুনেনিয়মকানুন ঘুরে কিছু—ট্রলিব্যাগ তুরীয় চলেছে!
শহর যায়নি পিছু পিছু
সড়ক পার হলো কুকুর
খিদা সে পেরোতে পারেনি
বেগার শুঁকে-ধুঁকে পেল
ধু ধু পথ শূন্য চাহনি
অলিগলি নিঝুম উঠানে
ডেকেছে ছুটি—এসো, আয়!
ডিঙিয়ে রাতের হাড়গোড়
কুকুর হাঁটছে রাস্তায়।