দোকান বন্ধ হওয়ার পরে
ম্যানিকুইনগুলারে
মানুষ মানুষ লাগে

আর মানুষগুলা
আরও ম্যানিকুইন


রাত হলে
শোরুমের ম্যানিকুইনগুলা নেমে আসে

চা কাপে নিয়ন মরিচা
সিগারেট শলাকায় শহরের নাভি লাল হয়

dরদাম চলে

মানুষ না শরীর
শরীর না ভাড়া
ভাড়া না খিদা

পকেট উপচানো ওম
হোটেল পলাশীর ম্যানেজার হাসে

ফকিরটোলা মাংসপট্টি
বোস কেবিন ক্রস করে
ডাইনে টানবাজার
বামে মাওরা হোটেল
নৈতিকতা ড্রেনের জলে
পরিত্যক্ত কনডমের মতো ভাসে

নির্দিষ্ট পাড়ায় আর ব্যাপারটা থাকে না
সভ্যতা নিজেই রেডলাইট এরিয়া
ভদ্রলোকেরা ভান ধরে
পরিবার পরিবার খেলতাছে

কাচের ভিতরে মানুষগুলা স্থির দাঁড়ায়
আর বাইরে ম্যানিকুইনগুলার
খদ্দের তালাশ

কেউ অভুক্ত বাচ্চার জন্য...

হাই প্রাইস লেভেলে থাকে
সংস্কৃতির বাড়তি ভোগ