মানুষকে বৃষ্টির ময়ূর না ভাবাই ভালো।মহাদে নদীর তীরে বৌরাকোনা ঘাটে বসে থাকি।ভাবি, পাপের প্রসঙ্গ থাকসবকিছু স্রোতে বয়ে যাক।এই তীব্র বালির নদীতেপারাপার হচ্ছে হোন্ডা, যাত্রীহাজং দিদি, গারো দিদি।দেখতে দেখতে দিদির লাবণ্যজিজ্ঞাসাও করি, ‘ঝুড়িতে কী নিচ্ছ, দিদি?’চিনির দিদিরা বলে—‘চিনি নামাই আমরা’‘একটা ঝুড়িতে পঁচিশ কেজি নামাই।’‘ওপাড়ে কিনেছি পঞ্চাশ-পঞ্চান্ন দরেএপাড়ে বেচব আশি।’‘এ টাকায় চাল-ডাল-তেল-আলু পাঙাশ কিনব।’‘পাড়ায় ফিরব। রানব। খাব। ফুর্তি করব। ঘুমাব।’‘আবার চিনি নামাব। আশি টাকার বাজারে।’‘বৌরাকোনা ঘাটে ও বাজারেএর চেয়ে বেশি কিছু শেখার নেই গো দাদা।’