ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গুগল স্কলার প্রোফাইলে দুই হাজার বা তার বেশি সাইটেশন থাকায় তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম সূচনা বক্তব্য দেন এবং সাইটেশনের গুরুত্ব নিয়ে উপস্থাপনা করেন।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপ দিতে এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান উন্নত করতে এসব গবেষকের অবদান অগ্রণী। তিনি বলেন, শুধু সরকারি অর্থায়নে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়; এ জন্য প্রয়োজন অ্যালামনাই এবং শিল্পখাতের সহযোগিতা। তিনি আরও বলেন, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য এক হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে আরও এক হাজার কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এছাড়া শিল্প-একাডেমিয়া সম্পর্ক জোরদার এবং অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধির প্রচেষ্টা চলছে। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং 'ল্যাব টু ল্যাব' ও 'রিসার্চার টু রিসার্চার' কার্যক্রমের মাধ্যমে গবেষণাকে আরও গতিশীল করতে চায় বিশ্ববিদ্যালয়।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকরা হলেন: অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক মো. এনামুল হক, অধ্যাপক মো. মমিনুল ইসলাম, অধ্যাপক মো. আহসান হাবীব, অধ্যাপক মোহাম্মদ শোয়েব, অধ্যাপক মুহাম্মদ ফেরদৌস, অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদির, অধ্যাপক মো. শরীফ হোসেন, অধ্যাপক সুবর্ণ বড়ুয়া, অধ্যাপক মো. রাকিবুল হক, অধ্যাপক সেলিম রায়হান, অধ্যাপক রুমানা হক, অধ্যাপক এম নিয়াজ আসাদ উল্লাহ, অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ বিললাল হোসেন, অধ্যাপক মো. রবিউল হক, অধ্যাপক নিয়াজ আহমদ খান, অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, অধ্যাপক এ এইচ এম নুরুন নবী, অধ্যাপক মো. ইসমাইল হোসেন, অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, অধ্যাপক মুনাওয়ার সুলতানা, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জামান, অধ্যাপক মো. হাবিবুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ, অধ্যাপক আবুল বাশার মীর মোহাম্মদ খাদেমুল ইসলাম, অধ্যাপক এম রেজাউল ইসলাম।

এছাড়া আরও রয়েছেন: ইমেরিটাস অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, ইমেরিটাস অধ্যাপক মো. আবদুর রশীদ, অধ্যাপক মো. শাহ এমরান, অধ্যাপক ফিরোজ আহমেদ, অধ্যাপক এস এম আবদুর রহমান, অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. আজিজ হাসান, অধ্যাপক মো. কাউসার আহাম্মদ, সহযোগী অধ্যাপক মাইনুল হোসেন, অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক পাপিয়া হক, অধ্যাপক মিঠুন সরকার, অধ্যাপক আবুল খায়ের মল্লিক, সহযোগী অধ্যাপক মো. নুরুজ্জামান খাঁন, সহযোগী অধ্যাপক তাছলিম উর রশিদ, অধ্যাপক মো. আবদুর রাজ্জাক, অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক চৌধুরী ফারহান আহমেদ, সহকারী অধ্যাপক অনিমেষ পাল, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, অধ্যাপক শেখ মনির উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইকবাল আলী, অধ্যাপক মোহাম্মদ সফিকুর রহমান, গাজী নুরুন নাহার সুলতানা, মো. লতিফুল বারী ও সমীরন ভট্টাচার্য্য।