লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার নন্দীগ্রাম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ির বাসিন্দা মৃত ডা. জাহাঙ্গীর আলম (প্রকাশ খোকন)-এর ছেলে মহিন উদ্দিন (৩০)। এসপি রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নন্দীগ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। পরে অভিযুক্ত মহিনের দেওয়া তথ্য অনুযায়ী ঘরটি তল্লাশি করলে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মহিন উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।