সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছিল। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।