সিএনজি করে ঢাকায় গ্যাস আনার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এখন নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। সে অনুযায়ী রূপান্তর করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বানিয়ে জাহাজে করে ঢাকায় আনতে চায় জ্বালানি বিভাগ। বেসরকারি উদ্যোগে দিনে তিন কোটি ঘনফুট গ্যাস এনে শিল্পে সরবরাহের চিন্তা করা হচ্ছে। এ জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট এলএনজির দাম নির্ধারণে গতকাল মঙ্গলবার শুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)।