তারেক রহমানের ভারত সফর কার্যকর করতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফরের নির্দিষ্ট তারিখ ও সময় চূড়ান্ত করা হবে।
সোমবার (২৪ আগস্ট) নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।"