ভিএআরের স্ক্রিনে তখন সময় যেন থমকে আছে।
স্টেডিয়ামের এক কোণে হাত তুলে দাঁড়িয়ে ইওস্কো গাভার্দিওল। আরেক কোণে চোখ বড় বড় করে তাকিয়ে বোর্নমাউথের ডিফেন্ডাররা। রেফারির কানে ভেসে আসছে অদৃশ্য কণ্ঠ। গ্যালারিতে গুঞ্জন, গোল কি হবে?
হলো। অফসাইডের পতাকা উঁচিয়ে ধরা লাইন্সম্যানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ভিএআরের পর্দায় ভেসে উঠল গোলের সংকেত। এক মুহূর্তে ইতিহাদের আবহ বদলে গেল। ৯০+২ মিনিটের সেই সিদ্ধান্তেই লেখা হয়ে গেল নতুন মৌসুমে সিটির প্রথম ম্যাচের গল্প। ম্যানচেস্টার সিটি ২, বোর্নমাউথ ১। সিটি কোচ হিসেবে এনজো মারেসকার প্রিমিয়ার লিগ অভিযান শুরু হলো নাটকীয় এক জয় দিয়ে।
.ম্যাচে সিটি এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটেই। আর্লিং হলান্ডের দৌড়, ফিল ফোডেনের টাচ, রিকো লুইসের শট। কিন্তু বোর্নমাউথ গোলকিপার জর্জি পেত্রোভিচ যেন দেয়াল হয়ে দাঁড়ালেন। তারপরও আবার সুযোগ। ১৩ মিনিটে ও’রাইলির ক্রসে হলান্ডের মিস। এমন সুযোগ তিনি শতবারে ৯৯ বার গোল পাবেন, এ দিন পেলেন না।
.২৬ মিনিটে বদলে গেল খেলার রঙ। সহজ এক লং বল সামলাতে পারল না সিটির ডিফেন্স। ডান দিক দিয়ে এগোনলেন রায়ান, বল গেল এভানিলসনের পায়ে। আর তিনি যেন থালায় সাজিয়ে দিলেন মার্কাস ট্যাভার্নিয়েরের জন্য। পেছনের পোস্টে সহজ ট্যাপ ইন, ইতিহাদ স্তব্ধ! প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে এত তাড়াতাড়ি পিছিয়ে পড়া সিটির জন্য বিরল দৃশ্য।
বিরতির আগে সিটির চেষ্টা ছিল ম্যাচে ফেরার। হলান্ড মিস করে গেলেন একের পর এক। হতাশা জমতে থাকল ইতিহাদে। অন্যদিকে নতুন কোচ মার্কো রোজের অধীনে বোর্নমাউথ তখন আত্মবিশ্বাসে চাঙা। ৪১ মিনিটে জাস্টিন ক্লুইভার্ট সুযোগ পেলেন একটা। দোন্নারুম্মা না থাকলে হয়তো ব্যবধান দ্বিগুণই হয়ে যেত। বিরতিতে স্কোরলাইন বোর্নমাউথ ১, সিটি ০।
.সিটির মাঝমাঠে এবার মরক্কোর ‘বিস্ময় বালক’.দ্বিতীয়ার্ধেও মিস করেছে সিটি। ৫১ মিনিটে মার্ক গেহির হেড গেল বাইরে। ৬৭ মিনিটে সেমেনিওর শট।, আবার ঠেকালেন পেত্রোভিচ। ৭২, ৭৫ মিনিটে হলান্ডের পরপর দুই মিস।
.গ্যালারিতে তখন অস্থিরতা। মনে হচ্ছিল এই ম্যাচে আর পারবে না সিটি। কিন্তু খেলাটা বদলে দিলেন বদলি নামা রায়ান শেরকি। ৮৪ মিনিটে কর্নার থেকে তাঁর নিখুঁত ক্রস। মাঝখানে একা গেহি। আগের ভুল শোধ করে দিলেন এক লাফে। ১-১।
তারপর ৯০+২ মিনিটে আবার শেরকির পাস, গাভার্দিওলের ফিনিশ। লাইনসম্যান পতাকা তুলে উদ্যাপন থামিয়ে দিয়েছিলেন। কিন্তু ভিএআরের সিদ্ধান্ত উৎসবে ভাসিয়ে দিল ইতিহাদকে।
.আর্জেন্টিনার কোন কোন ফুটবলার ক্লাব বদলেছেন, কোথায় গেছেন