সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অনিয়ম, পদ-বাণিজ্য এবং অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবিতে শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত নেতারা অভিযোগ করেন, নিষ্ক্রিয় ও অপরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাইরে রাখা হয়েছে। তারা বলেন, ‘প্রহসনের’ কমিটি ঘোষণার পর থেকেই তারা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছেন।
নেতাদের দাবি, চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে তারা কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও পদ-বাণিজ্যের অভিযোগ তুলে ধরবেন। একই সঙ্গে নিষ্ক্রিয়, অপরিচিত ও অযোগ্যদের কমিটি থেকে বাদ দিয়ে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাবেন। তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যুবদলের মতো একটি শক্তিশালী সংগঠনের কমিটি গঠনে অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রামবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাছেদুর রহমান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য দুলাল হোসেন, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, সাবেক সদস্য মাসুদ আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি শরীফ আল ফরহাদ দিপু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শাহীন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সাবেক যুবদল উত্তরের নেতা হাফিজুর রহমান, সুমন চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মুহিবুল্লাহ জয়, সাবেক সহসাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহসাধারণ সম্পাদক ফজলুল হক নীরব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বেসরকারিবিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক শফিউল আযম, সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সাবেক সহক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, ফরিদ খান, সাবেক সদস্য মহিবুল্লাহ জয়, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ, সাবেক সদস্য এম কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সিনিয়র সহসভাপতি খসরু আহমেদ হিরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর অনুষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, সাবেক যুবদল নেতা মহিন উদ্দিন বেগ সুজন, জবি সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, খলিলুর রহমান জনি, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, সাবেক যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা মহানগর পূর্বের সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মানিক হোসেন প্রমুখ।