ঝালকাঠির রাজাপুরে মাদক সেবনের অভিযোগে মো. তাওহিদ শিকদার (২০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাওহিদকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. দুলাল শিকদারের ছেলে।
বিকেল ৫টার দিকে তাকে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীবের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানান, "মাদক সেবন ও এর বিস্তার রোধে উপজেলা প্রশাসনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।"