নতুন শপথ নেওয়া চার মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের একটি সূত্র মুক্তকণ্ঠকে জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, পার্থ তথ্য মন্ত্রণালয়, মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া নতুন প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।