বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল করা হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করিয়েছেন।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। অন্যদিকে, শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া আজ পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।