রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেননি ছয়জন সংসদ সদস্য। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এই নির্বাচনকে "অর্থহীন ও প্রহসনমূলক" উল্লেখ করে ভোটদানে বিরত থাকেন। এছাড়া বিদেশে অবস্থান করায় মির্জা আব্বাসসহ আরও পাঁচজন সদস্য ভোট দিতে পারেননি। উল্লেখ্য, ইসলামী আন্দোলনের এমপি শুরুতে ভোটদানে বিরত থাকার ঘোষণা দিলেও পরবর্তীতে তিনি ভোট প্রদান করেন।