বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সমমনা জোটের শীর্ষ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান ও সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড.ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশের সাম্যবাদির (এম এল) সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ নুরুল ইসলাম এবং পিপলস লীগের সভাপতি এড.গরীবে নেওয়াজসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তায় সমমনা জোটের নেতাকর্মীরা বলেন, "আগামী দিনের রাষ্ট্রের অভিভাবক হয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ৩৬ জুলাইয়ের পরবর্তী দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন" বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সমমনা জোটের শীর্ষ নেতারা।