বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবীর রিজভীকে নির্বাচিত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে শহরের কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষ, পথচারী এবং রিকশাচালকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম বেবু বলেন, "রুহুল কবীর রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় কুড়িগ্রামের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।"
মিষ্টি বিতরণের এই আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি পথচারী ও রিকশাচালকরা অংশ নেন।