স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের ফলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
মন্ত্রী বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে। প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়া সহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। পরবর্তীতে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন।
তিনি আরও জানান, প্রথম ডোজের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে।