দেশের বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিনের প্রচলিত ১ জুলাই থেকে ৩০ জুন সময়সীমার পরিবর্তে এখন থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ।
মূলত বর্ষাকালে অবকাঠামো উন্নয়নমূলক কাজ ব্যাহত হওয়া এবং এর ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরটি হবে একটি ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন বছর, যার মেয়াদ হবে ৯ মাস (জুলাই থেকে মার্চ)। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে পূর্ণাঙ্গভাবে নতুন সময়কাল কার্যকর হবে।
এই পরিবর্তনের লক্ষ্যে সংবিধান এবং সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা সিস্টেমের প্রযুক্তিগত দিকগুলোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানানো হয়েছে।