প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। এসব ঘটনাগুলি মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ, যা কিছু ভালো, যা কিছু প্রথম, এবং যা কিছু অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের নতুন দিগন্তের দিকে পরিচালিত করে। ১৬ আগস্ট, রোববার, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২২৮তম (অধিবর্ষে ২২৯তম) দিন। বছরের শেষ হতে এখনও ১৩৮ দিন বাকি রয়েছে। আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা।
আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৮৩৪ - চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।
১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮৯৮ - এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।
১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।
১৯০৫ - বঙ্গভঙ্গ আইন কার্যকর।
১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত।
১৯৪৬ - মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
১৯৬০ - সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।
১৯৭৫ - সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৭৫ - সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়।
জন্ম:
১৮৪৫ - নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।
১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।
১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।
১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।
১৯০৪ - নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।
মৃত্যু:
১৮৮৬ - রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।
১৯৪৮ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তীতুল্য মার্কিন রক সংগীত শিল্পী।
১৯৯৭ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানের কিংবদন্তীতুল্য কাওয়ালি সংগীত শিল্পী।
২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।