চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের প্রভাবে আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। নিহত এই চার শ্রমিকই স্থানীয় ভাটিয়ারী এলাকার বাসিন্দা।