চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার ফলে আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেছেন, "ঘটনাস্থলেই তিনজন মারা যান।"