উপকরণ

পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা ১ চা-চামচ

গরমমসলা ৫-৬টি

ঘি আধা কাপ

পোলাওয়ের চাল ১ কেজি

সবুজ মটর দেড় কাপ

বাদামবাটা ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো

পানি ৬ কাপ

চিনি ১ চা-চামচ

পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।

প্রণালি

গরমমসলা, পেঁয়াজ ঘিতে হালকা ভেজে আদাবাটা, রসুনবাটা দিন। ১ মিনিট ভেজে পোলাওয়ের চাল দিয়ে নাড়ুন। সবুজ মটর, বাদামবাটা, লবণ ও গরম পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রাখুন। পানি শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে চিনি দিয়ে নেড়ে দিন। ঢেকে দমে রাখুন। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।