কৃষি মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে রদবদল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।