অভিনয়শিল্পী সোহানা সাবা আবারও দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের বিয়ের কথা নিজেই নিশ্চিত করেছেন তিনি। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল, যিনি পেশায় একজন ব্যবসায়ী। জানা গেছে, দেড় বছরেরও বেশি সময় আগে তাঁদের বিয়ের বন্ধন সম্পন্ন হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৭ নভেম্বর মুক্তকণ্ঠয় প্রকাশিত একটি প্রতিবেদনে শিরোনাম ছিল, ‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’। সেই সময় সোহানা সাবা প্রেমের কথা স্বীকার করলেও তাঁর প্রেমিকের পরিচয় গোপন রেখেছিলেন। সেই প্রেমই শেষ পর্যন্ত পরিণয়ে রূপ নিয়েছে বলে এখন জানা গেল।