সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রয়াত নায়কের মাতা নীলা চৌধুরী। যুক্তরাজ্য থেকে মুক্তকণ্ঠর সাথে আলাপকালে তিনি জানান, ডন তাকে হুমকি প্রদান করত এবং একসময় সালমানকে আশ্রয় দিয়েছিল, তবে পরবর্তীতে সে বিশ্বাসঘাতকতা করেছে।

এই ঘটনায় প্রশ্ন তুলে নীলা চৌধুরী বলেন, "ডনকে কারা প্রশ্রয় দেয় এবং কেন ডিপজলের মাধ্যমে তার দেশত্যাগের খবর আসে।"

তিনি আরও দাবি জানান যে, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। এর মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত সকল সহযোগী এবং মূল আসামিদের, বিশেষ করে সামিরাকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তিনি।