সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় আগুনের ঘটনায় ১৬ বাংলাদেশির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারগুলোর প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সালেহ শিবলী আরও জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
‘সুখের আশায় দুই ছেলেক বিদেশ পাঠাইছিনু, দেশত থাকলে কষ্ট হলেও জীবত থাকত’।
গতকাল সোমবার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।