প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। এসব ঘটনা মানবসভ্যতার জন্য কিছু ভালো, কিছু প্রথম এবং কিছু অভিশাপ-আশীর্বাদ হিসেবে চিহ্নিত হয়। ইতিহাস আমাদের নতুন দিগন্তের সন্ধান দেয়। ১১ আগস্টের দিনটিও ইতিহাসে নানা উল্লেখযোগ্য ঘটনার জন্য স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ অন্যান্য বিষয়।

ঘটনাবলি:

৬৮৩ - মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করেন।
১৭৮০ - বার্বাডোজে হারিকেন শুরু হয়।
১৮৮৪ - টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
১৯০৮ - বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
১৯০৯ - রেডিওর বিপদবার্তা বা এসওএসের ব্যবহার শুরু হয়।
১৯২২ - কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয়।
১৯২৯ - ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।
১৯২৯ - রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
১৯৫২ - মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।
১৯৬১ - ভারতে পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিকে ভারতের সঙ্গে যুক্ত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয়।
১৯৮৬ - এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
২০০৪ - পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহ্বান করা হয়।
২০১২ - বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রমের মৃত্যু।

জন্ম:

১৫১১ - তুলসীদাস, হিন্দি কবি ও সাধক।
১৭৩৭ - ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস।
১৮৫৮ - নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান।
১৯০৮ - পুলিনবিহারী সেন, খ্যাতনামা বাঙালি রবীন্দ্র-বিশারদ।
১৯১১ - প্রেম ভাটিয়া, সাংবাদিক।
১৯২৯ - মানবেন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।
১৯৩৮ - চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী।
১৯৬৫ - ভায়োলা ডেভিস, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।
১৯৮৩ - ক্রিস হেমসওর্থ, অস্ট্রেলীয় অভিনেতা।

মৃত্যু:

১৯০৮ - ক্ষুদিরাম বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবীর ফাঁসির মঞ্চে আত্মবলিদান।
১৯৩৫ - স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য।
১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
১৯৭০ - ইরাবতী কার্বে ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক।
১৯৭২ - নোবেজয়ী আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাব।
১৯৯০ - ননীগোপাল চক্রবর্তী বাঙালি শিশু সাহিত্যিক।
২০০০ - ঊষা মেহতা, গান্ধীবাদী, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস রেডিওর সংগঠক।
২০১২ - শাফায়াত জামিল বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
২০১৮ - বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।
২০২৩ - বিকাশ চন্দ্র সিং, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।