বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে ঢাকা। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এক সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, উক্ত বৈঠকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের অসন্তোষের কথা জানানো হয়, যা ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গেছে।