নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে টিনএজ ঘরানার জনপ্রিয় সিরিজ ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’–এর তৃতীয় সিজন। নিউইয়র্কের গুছানো জীবনে অভ্যস্ত কিশোরী জ্যাকি হাওয়ার্ডের জীবনে বড় বিপর্যয় নেমে আসে—দুর্ঘটনায় সে মা–বাবা ও বোনকে হারিয়ে একা হয়ে পড়ে। এর পর তাকে বাধ্য হয়ে কলোরাডোর এক গ্রামে মায়ের বান্ধবীর বড় পরিবারের সঙ্গে থাকতে শুরু করতে হয়।

এই পরিবারে নারী বলতে মূলত কেবল মায়ের বান্ধবী ক্যাথরিন ওয়াল্টারই আছেন, আর বাকিরা সবাই ছেলেসদস্য। নতুন পরিবেশে জ্যাকির মানিয়ে নেওয়া, সেখানে তার সম্পর্ক গড়ে ওঠা, বন্ধুত্ব ও প্রেম—সব মিলিয়ে পারিবারিক টানাপোড়েনের কথাও উঠে আসে সিরিজের ধারাবাহিকতায়।

গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিকি রদ্রিগেজ (জ্যাকি হাওয়ার্ড) ও নোয়াহ লালন্ডে (কোল ওয়াল্টার)

সূত্র: পিপল, কজমোপলিটন, সেভেনটিন ও দ্য ইকোনমিক টাইমস

.৫১ বছর বয়সেও কাজল এত সতেজ ও আকর্ষণীয় আছেন কীভাবে