রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে এক নারীর খণ্ডিত মাথা এবং শরীর থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক মুক্তকণ্ঠকে বলেন, "আজ সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ মাদারটেক বাগানবাড়ি কালভার্ট–সংলগ্ন খালপাড়ে যায়। খালের ময়লার স্তূপে ফেলে রাখা একটি পলিথিন অজ্ঞাতিক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া দুই হাত দেখা যায়।"

ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তারা আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে মৃত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। উদ্ধারকৃত দেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বর্তমানে নারীর দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।