মাগুরা শহরের কেশবমোড়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা চালানো হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা সাকিবের বাড়ির জানালার বেশ কয়েকটি কাচ ভেঙে দেয় এবং লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, "কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে পেট্রোল বোমার আলামত মেলেনি।" তিনি আরও জানান, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।