রাজধানীর উত্তরখানে নেপচুন অ্যাকসেসরিজ সলিউশন কারখানার সামনের রাস্তাটি কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
জানা গেছে, ওই কারখানার সামনে বর্জ্য ফেলা নিয়ে দীর্ঘ সময় ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আদালত থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডিএনসিসি ওই সড়কের ওপর বর্জ্য ফেলছিল বলে অভিযোগ রয়েছে। তবে ডিএনসিসির দাবি, পানিনিষ্কাশনের নালার কাজ করার জন্য রাস্তাটি কাটা হয়েছে, যা কারখানার পক্ষ থেকে বাধা দেওয়ার কারণে এতদিন সম্ভব হয়নি।