পুলিশের যানবাহনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা হতে পারে—এমন সংবাদের ভিত্তিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার এক জরুরি বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের সকল ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বরত এবং পার্কিংয়ে থাকা সকল সরকারি যানবাহনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক কোনো বস্তু শনাক্ত করার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মেট্রোরেল স্টেশন ঘিরে তৈরি হওয়া আতঙ্কের প্রেক্ষাপটে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।