বগুড়া সদরের বাঘোপাড়া নদীর পাড় এলাকার একটি জঙ্গল থেকে রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।"
গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের সঠিক পরিমাণসহ বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।