ফ্যাশন
যুক্তরাষ্ট্রে দুই পোশাকে সাফা কবিরের গ্ল্যামার, দেখুন ১০টি ছবি
ফুটবল বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাফা কবির। মাঠ ও মাঠের বাইরে যুক্তরাষ্ট্রে তোলা নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছেন তিনি। সম্প্রতি পোস্ট করা সাফা কবিরের কিছু ছবি দেখে নেওয়া যাক।
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০: ১৪
১ / ১০
নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটান এলাকায় ঘোরাফেরার কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী সাফা কবির। কখনো ‘হান্ড্রেড ওল্ড স্লিপ’ ভবন আবার কখনো বিখ্যাত ‘চার্জিং বুল’-এর সামনে দেখা যায় তাঁকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
মিনিমালিস্ট সাদা-কালো পোশাকে সামার লুকে ধরা দিয়েছেন সাফা। স্কয়ার নেকলাইনের ফিটেড কালো টপটি শরীরের ওপরের অংশে পরিষ্কার ও পরিমিত সিলুয়েট তৈরি করেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
পোশাকের নিচের অংশটি লম্বা অফ হোয়াইট ফ্লোয়ি ম্যাক্সি স্কার্টের আদলে তৈরি। তার সঙ্গে মিলিয়ে সাদা শোল্ডার ব্যাগ রেখেছিলেন সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
পায়ে সাদা-কালো স্নিকার্স, হাতে সোনালি ঘড়ি আর চোখে কালো সানগ্লাস পরে ফুরফুরে মেজাজে দেখা গেছে সাফাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
আরেকটি লুকে সাফা কবির পরেছিলেন হানি গোল্ড রঙের জাম্পস্যুট। সাধারণত এই রঙের পোশাকে পুরো লুকে সহজেই অভিজাতভাব আসে, যেটা সাফা কবিরের মধ্যেও দেখা গেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
জাম্পস্যুটের ক্যামিসোল নেকলাইনজুড়ে পাতলা কালো লেইসের ট্রিম, ওপরের দিকে স্প্যাগেটি স্ট্রিপ—পুরো পোশাকে এনেছে অভিজাত আবহ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
এই পোশাকের কোমরের অংশে ইলাস্টিক দেওয়া, সঙ্গে একই কাপড়ের ড্র-স্ট্রিং বেল্ট, যা শরীরের গঠনকে সুন্দরভাবে তুলে ধরেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
প্যান্টের অংশে ঢিলেঢালাভাব আর নিচে ইলাস্টিক কাফ। যে কারণে নিচের দিকটা দেখতে জগার স্টাইলের মতো লাগছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
কালো স্লাইড হিল স্যান্ডেল, কালো সানগ্লাস, সোনালি ঘড়ি ও হুপ কানের দুলের সঙ্গে পোশাকটির স্টাইলিং করেছেন সাফা। চুল বেঁধেছেন লো বান স্টাইলে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
সব মিলিয়ে সাফা কবির লেইসের সূক্ষ্ম কাজ ও সাটিনের ঝলমলে টেক্সচারের জাম্পস্যুটের সঙ্গে অনুষঙ্গ মিলিয়ে তাঁর বিলাসবহুল দিকটা সামনে এনেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
তিন শাড়িতে তটিনী, দেখুন ১০টি ছবি
২৮ জুলাই ২০২৬
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফ্যাশন
থেকে আরও দেখুন
সাজ
পোশাক
তারকা সাজ
অভিনয় শিল্পী
সাফা কবির
অভিনেত্রী