দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পরিচিত মুখ অভিনেত্রী কিম সে-ইন সম্প্রতি এমবিএনের ‘স্পেশাল ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে জানিয়েছেন, পরিবারের ভরণপোষণ ও গুরুতর আর্থিক সংকটের কারণে একসময় তাঁকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল।

কিম সে-ইন জানান, সংস্থার প্রধানের মানসিক নির্যাতন এবং মা-বাবার অসুস্থতা ও আর্থিক দৈন্যদশার প্রেক্ষাপটে ২০১৩ সালে তিনি বিনোদন জগৎ ছাড়েন।

বর্তমানে তিনি ১৫টি পরিত্যক্ত প্রাণীর দেখাশোনা করেন এবং খাবার সরবরাহের খণ্ডকালীন কাজ করে জীবিকা নির্বাহ করছেন।