মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পথে চতুর্থবারের মতো বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর চতুর্থবারের মতো আটকে দেয় পুলিশ। তবে যেকোনো উপায়েই হবিগঞ্জে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা।

এই পরিস্থিতি নিয়ে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, "আমরা সেখানে যাবই। আপনারা আমাদের পয়েন্ট অব নো রিটার্নে আমাদের ঠেলে দিচ্ছেন। যারা সেখানে হামলা করেছে, তাদের গ্রেপ্তার না করে আপনারা আমাদের বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। কয়েকজন আইনপ্রণেতা আছেন এখানে। আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। আপনারা যদি বিএনপি করতে চান, তাহলে পুলিশের পোশাক খুলে বিএনপি করেন।"

ঘটনার সময় তিনি পুলিশকে লক্ষ্য করে ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার’ বলে স্লোগান দিতে থাকেন।