তারকাদের রিল লাইফ যেমন সব সময়ই আলোচনায়, তেমনি রিয়েল লাইফ নিয়েও আগ্রহ কম নয়। সেই ধারাতেই অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী যেন আলাদা একটা আবহ তৈরি করেছেন। আয়োজন করে সেজেগুজে ছবি পোস্ট করার পাশাপাশি ফেসবুকেও মিলছে তার সাধারণ দিনের কিছু মুহূর্ত। অনেকের কাছেই তিনি যেন ঠিক ‘পাশের বাড়ির মেয়ে’—এমনটাই মনে করিয়ে দেয়। এখানে থাকল তেমনই কিছু ছবি—যা দেখে সহজেই বোঝা যায় ভক্তদের আগ্রহের জায়গাটা কোথায়।