গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী বুধবার (২৯ জুলাই) কুমিল্লার নির্দিষ্ট কিছু এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও এর আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এই সাময়িক বিভ্রাট ও গ্রাহকদের যে অসুবিধার সৃষ্টি হবে, তার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।