দেশের সর্বোচ্চ সম্মানজনক পদ ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রথিতযশা শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুযায়ী ড. মাহবুব উল্লাহ-কে যোগদানের তারিখ হতে আগামী ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।