কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে ১৭৭তম অনলাইন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই বিনা মূল্যে পরামর্শ সহায়তা সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।
এবারের সভার মূল আলোচ্য বিষয় ছিল— 'ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প?' সভার এক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ডা. সরদার আতিক স্পষ্টভাবে তার মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, 'আমাদের অবস্থান ধূমপানের বিরুদ্ধে অনড় থাকতে হবে। ই-সিগারেটকেও 'না' বলতে হবে। এটি ভাতের বদলে আলু খাওয়ার মতো কোনো বিষয় নয় যে আমরা একে প্রমোট করব। ই-সিগারেটকে 'হালাল' মনে করার কোনো সুযোগ নেই। ক্ষতি মানেই ক্ষতি, সেটা সাধারণ সিগারেট হোক বা ই-সিগারেট।'