রাজধানীতে ১৮ জন মন্ত্রীর পুলিশি ‘এসকর্ট’ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মাত্র ৬ জন মন্ত্রী এবং ১ জন উপদেষ্টা এই সুবিধা পাবেন। যাদের তালিকায় রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি এই পদক্ষেপ গ্রহণ করেছে। জ্বালানি সাশ্রয়, যানবাহনের স্বল্পতা এবং প্রটোকল সংকুচিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিবর্তনের ফলে ৯০ জন পুলিশ সদস্য এবং ১৮টি এসকর্ট গাড়ি এখন থেকে অন্যান্য জরুরি কাজে নিয়োজিত হবে।