রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর আজ রোববার বঙ্গভবন ত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। বেলা ২টা ২৫ মিনিটে তিনি সপরিবারে রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান। রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর নিজস্ব বাসায় ফিরেছেন তিনি। উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মো. সাহাবুদ্দিন ওই বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করতেন। গতকাল শনিবার দেখা গেছে, তাঁর বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হয়েছে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।