দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতের অধীনে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রীর মতে, বিদ্যুৎ উৎপাদন এবং পাইকারি সরবরাহ নিশ্চিত করাই হবে সরকারের মূল দায়িত্ব।
বিদ্যুৎ খাতের বর্তমান সংকট ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "গত ১৭ বছর দেশে গ্যাস অনুসন্ধান হয়নি, জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র হয়েছে।"
তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎ খাতে ৬৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে এবং ক্যাপাসিটি চার্জ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, ব্যবসায়ী ও ব্যাংকারদের অভিযোগ, গ্যাস-সংযোগে বিনিয়োগ আটকে থাকা এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।