জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং সেই সময়ের রক্তস্নাত স্মৃতি নিয়ে একটি কবিতা লিখেছেন কবি কামরুজ্জামান বাবু। তাঁর এই কবিতায় জুলাই আন্দোলনের শোক, ক্রোধ এবং জাগরণের সুর ফুটে উঠেছে।

কবিতাটিতে তিনি লিখেছেন, "জুলাই জুলাই জুলাই আহা / জুলাই শহীদ ভাই / আবু সাঈদের মা কাঁদছে / বাতাস ভারী তাই / গোঙায় কে গো? মুগ্ধ নাকি? / পুরুষ এবং নারীর স্বরে / যে বাংলাদেশ ডুকরে মরে / আমরা কি তার সন্তানেরা / উঠব না আর জেগে? / বীরের রক্ত ছিটকে এসে / পড়বে না এই মুখে? / এই শরীর যেন লক্ষ জুলাই / রক্তজুলাই স্বপ্নজুলাই / দগ্ধজুলাই মাস / কে সন্ত্রাসী? কার সন্ত্রাস? / কে খায় আমার হাঁস? / চাবুক মারো / চাবুক মারো / জুলাই জুলাই জুলাই আহা / জুলাই আমার ভাই / সেই জুলাইয়ের রক্ত আমি / হৃদয়ভরে খাই।"