ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট দাম্পত্য জীবনের নতুন পথচলা শুরু করেছেন। দীর্ঘ সময় ধরে নিজেদের সম্পর্ক গোপন রাখার পর অবশেষে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি।
যুক্তরাজ্যে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, জেনিফারের ব্যক্তিগত জীবন ও এই বিয়ে নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।