বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে শাহ্ সিমেন্ট আয়োজন করেছে ‘ফ্যান ফেস্ট ২.০’। আজ রোববার বনানী কামাল আতাতুর্ক পার্কে (বনানী পূজা মাঠ) অনুষ্ঠিত হবে ‘ফ্যান ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই শাহ্ সিমেন্ট’।

এই বিশেষ আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে লাইভ পারফরম্যান্স করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী সঞ্জয়। রাত সাড়ে ১১টায় তিনি মঞ্চে উঠবেন এবং বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার আগ পর্যন্ত তাঁর পরিবেশনা চলবে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে বাংলাদেশের সংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করিয়েছেন সঞ্জয়, তাঁর ব্যতিক্রমধর্মী পরিবেশনা এই আয়োজনকে আরও প্রাণবন্ত করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে সংগীত, বিনোদন এবং বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার। এছাড়া বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম, আকর্ষণীয় গিভঅ্যাওয়ে এবং ফুড স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।

শাহ্ সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বমানের বিনোদনমূলক অভিজ্ঞতা তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবলের বৈশ্বিক উন্মাদনা ও সংগীতকে এক মঞ্চে এনে দর্শকদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিশ্বকাপ ফাইনাল স্ক্রিনিং আয়োজন।

ফুটবল ও সংগীতের এই মিলিত উৎসবে অংশ নিতে আজ বনানী কামাল আতাতুর্ক পার্কে (বনানী পূজা মাঠ) উপস্থিত থাকার জন্য ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে শাহ্ সিমেন্ট।