জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরীর মুঠোফোনের ফরেনসিক বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই বিশ্লেষণের মাধ্যমে তারা কিছু সন্দেহজনক মুঠোফোন নম্বর খুঁজে পায়। পরবর্তীতে নম্বরগুলো শনাক্ত করার জন্য পুলিশের কাছে পাঠানো হয়। পুলিশের সেই তদন্ত ও শনাক্তকরণ প্রক্রিয়ার সূত্র ধরেই পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে (৭৭) গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা গতকাল শনিবার মুক্তকণ্ঠকে এমনটাই জানান।